ফের হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৩
ফের হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।


রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।


তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এর আগে ১৫ সেপ্টেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ওইদিন দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে এই ককটেল বিস্ফোরণ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com