
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে কতগুলো ককটেল বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেননি তিনি।
মোহাম্মদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]