
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়ার জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে।
হাসপতালে আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান বলেন, তাদের বাসা শনিরআখড়া এলাকায়। সেখানে জিয়া স্মরণী রোডে আসলাম খানের কোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে বসে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন তার ভাই। ওই সময় হঠাৎ এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বাম হাতে ও ডান গালে দু’টি গুলি বিদ্ধ হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]