
মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদক সেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে। যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে-অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আপনার আমার দ্বারা সম্ভব সমাজ থেকে মাদক নির্মূল করা। প্রশাসনের একার পক্ষে সম্ভব না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ ও মতবিনিময় করেন।
পরে উপজেলা পরিষদের হল রুমে মহিলা ও শিশু বিষয়ক, কৃষি ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার সবসময় জনগণের পাশে থাকতে চায়। আমরা নির্বাচনের আগেও বলেছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আপনাদের পাশে থাকার আমরা আপনাদের পাশে থাকাব ইনশাআল্লাহ! মনে রাখবেন বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। কে কি বললো আর কোথায় জায়গা জমি দখল করলো এগুলো বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন! আপনি আমি বাস্তবে কি পেলাম এটা হচ্ছে দেখার বিষয়!
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ১০ হাজার টাকার চেক দিচ্ছে আপনি ব্যাংকে যাবেন টাকা পেয়ে যাবেন কাউকে একটি টাকা ঘুষ দিতে হবে না। শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেওয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলার জলাশয় গুলোতে মাছের পোনা অবমুক্ত করণ করা হচ্ছে আপনার বর্তমান সরকারের সাড়ে পাঁচ মাস সময়ের মধ্যে তা দেখতে পাচ্ছেন। তার মানে দেশের মানুষের কথা চিন্তা করে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের আমরা সবাই কাজ করে যাচ্ছি। তবে আপনাদের কথা দিতে হবে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।
মন্ত্রী বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অন্যায়কারী যত শক্তিশালীই হোক না কেন, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের শক্তি সাময়িক ভাবে প্রভাব বিস্তার করতে পারলেও,সত্য ও ন্যায়ের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপরাধী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গোল শোভাযাত্রায় অংশ গ্রহণ এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। শতাধিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার এবং দুস্থ ও অসহায় ৬২ জন নারীকে অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সার্কেল এএসপি হারিছ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুল ইসলাম,জেলা বিএনপির সহ- সভাপতি আতিকুর রহমান রাজা, সহঃ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন সহ সরকারি দপ্তরের কর্মকর্তাগন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার হিলি'র ডাঙ্গা থেকে ফুলবাড়ি মধোপাড়া পর্যন্ত রাস্তার কাজের ফোলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
একই দিন সকালে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সহ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]