পানিসম্পদ মন্ত্রী
‘সরকারের ৬ মাসে সব কাজ শেষ হয়ে যায়নি, বিরোধী দলের বুঝা উচিত’
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৫
‘সরকারের ৬ মাসে সব কাজ শেষ হয়ে যায়নি, বিরোধী দলের বুঝা উচিত’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বুঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো'র রাজনীতিও আমরা করি না।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।


পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করবো অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দুরদর্শী নেতা মনে করেন, কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতিমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দুরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি।


এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com