হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।


এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৫২৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে।


এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com