
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে কার্যকর করা হবে। এবং পরবর্তী নির্দেশ না দেয়া এই মূল্য বহাল থাকবে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণের কথা জানায় বিইআরসি।
নির্ধারিত মূল্য অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা। ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা।
অন্যদিকে, ২৫ কেজির সিলিন্ডার বিক্রি হবে ৩ হাজার ৩০৩ টাকায়। ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবশেষে, ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।
এর আগে, এতদিন একই সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ৫৯৮ টাকায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]