
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, দেশের মানুষের কল্যাণে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সেবা, ফ্যামিলি কার্ড নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনেআলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী।
গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভা যাত্রা ও কেক কাটা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী দেশের সার্বিক বিষয়ে গঠন মুলক ও দলের নেতা কর্মীদের উপদেশ মুলক বক্তব্য রাখেন।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল থেকে স্থানীয় সকল নেতা কর্মী একত্রিত হয়। দুপুরে মন্ত্রীর উপস্থিতিত্বে বর্ণাঢ্য শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর শহরের পল্লবী মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন,সহ-সভাপতি দবিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল,সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এরপর জাহিদ হোসেন নিজ থানা নবাবগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা-কর্মীদের আগামী দিনের জন্য নিজেদের দলকে শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]