
রাজধানীর ভাটারায় গ্যাস লাইন লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের ২ জন মারা গেছেন।নিহতরা হলেন- মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফসা (৮)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে তারা মারা যান। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারার নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। এতেদগ্ধ হন মো. শাহীন (২৪), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং ভাগনি হাফছা (৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শাহীনের সহকর্মী মো. জসিম জানান, শাহীন পরিবার নিয়ে নতুন বাজার এলাকার একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো রুমে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা তিনজনই অগ্নিদগ্ধ হন। সকালে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কক্ষের জমে থাকা গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]