
ইনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা ১৩তম রাতের মতো সামরিক অভিযান সম্পন্ন করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব অভিযান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি কমানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করছে।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও নতুন হামলার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, শহরের তাপেহ আল্লাহু-আকবার আবাসিক এলাকায় হামলায় আহত হয়েছেন অন্তত দুইজন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]