মিরপুরে সরকারি অফিসার্স কোয়াটারে আগুন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২২:০২
মিরপুরে সরকারি অফিসার্স কোয়াটারে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুর-৬ এ সরকারি অফিসার্স কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।


সোমবার (৬ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন, ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক। তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৪টি ইউনিট যোগ দেয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com