জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৯:৩৯
জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮৩ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার বা ১ হাজার ৩৮৩ কোটি টাকার বেশি রেমিট্যান্স।


সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, চলতি জুলাইয়ের প্রথম ৫ দিনে দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু রোববারই (৫ জুলাই) ২১ কোটি ৯০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে দেশে ৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


এর আগে, সদ্য বিদায়ী জুনের ৩০ দিনে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।


অন্যদিকে গত ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com