হামের মৃত্যুর মিছিলে প্রাণ গেল আরও ৩ শিশুর
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৭:৪৪
হামের মৃত্যুর মিছিলে প্রাণ গেল আরও ৩ শিশুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশজুড়ে হামে আক্রান্ত ও উপসর্গে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অবুঝ শিশুরা। ১৫ মার্চ থেকে দেশে শুরু হয়েছে হামে মৃত্যুর মিছিল। তারই ধারবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার ( ৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার (৫ জুলাই) সকাল আটটা থেকে আজ (৬ জুলাই) সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪১।


সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৫৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।


১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ রোগী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com