গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:৩৬
গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। খামেনির সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ রবিবার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হয়।


ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজার নামাজে অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। তিনি একজন প্রভাবশালী ধর্মতাত্ত্বিক ও লেখক। তিনি কোমের সেমিনারি টিচার্স সোসাইটির সাবেক সদস্য এবং কোমের ইমাম সাদিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন।


জানাজা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কে মানুষের ঢল নামে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভোর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন।


উপস্থিত শোকাহতদের জন্য পুরো প্রাঙ্গণে পানি ছিটানোর মিস্টার স্থাপন করা হয় এবং স্বেচ্ছাসেবীরা ঠান্ডা পানি ও পানীয় বিতরণ করেন। একই সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য মোবাইল মেডিকেল ইউনিট ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।


রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লায় আনা হলে উপস্থিত জনতা ধর্মীয় স্লোগান ও দোয়ার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান। অনেকের হাতে ছিল খামেনির প্রতিকৃতি, জাতীয় পতাকা এবং লাল রঙের ধর্মীয় পতাকা, যা প্রতিরোধ ও প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।


ইরান সরকার জানায়, জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সম্ভাব্য যেকোনো হামলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com