তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:৪১
তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু হবে। মনে রাখবেন, তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন।”


শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়। আমরা দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছি। ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদানসহ খাল খনন কর্মসূচি শুরু করেছি। আগামীতে পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্পসহ আরও অনেক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।”


তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তার অনুপস্থিতিতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ করব। দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই শহীদি রক্তের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”


লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com