শিরোনাম
বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:৩৬
বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার কয়েক দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তীব্র নিরাপত্তা ঝুঁকির কারণে কোন পর্যায়ে তিনি অংশ নেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তেহরান।


শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সূত্রের বরাতে মোজতবা খামেনি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চান। বিশেষ করে আগামী ৯ জুলাইয়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু ইসরায়েলের হামলার আশঙ্কায় এবং তার গোপন অবস্থান ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এখনও তার এই অনুরোধ মঞ্জুর করা হয়নি।


নিউইয়র্ক টাইমস আরও জানায়, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কিশোর ছেলে ও অন্যান্য স্বজন নিহত হন। বুধবার তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, তিনি আদৌ দেশের নেতৃত্ব সামলাচ্ছেন কিনা।


ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে এখনও প্রকাশ্যে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com