৩ মাসের মধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড চালু হবে: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৮:৫১
৩ মাসের মধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড চালু হবে: সমাজকল্যাণমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে সারাদেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে।


শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


ডা. এ জেড এম জাহিদ বলেন, ফ্যামিলি কার্ডের পেছনে কাউকে ঘুরতে হবে না, ফ্যামিলি কার্ড প্রত্যেকের বাসায় বাসায় যাবে।


তিনি বলেন, প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। আগের সরকার রাতের আধারে ভোট দিয়ে ক্ষমতায় এসেছিল। এ জন্য তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার জনগণের সরকার, জনগণকে স্বাবলম্বী করতে সব ধরনের সমাজ সেবামূলক কাজ করবে। এক্ষেত্রে কোনো দুর্নীতি সহ্য করা হবে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com