প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, ফল জানা যাবে যেভাবে
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:০৪
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, ফল জানা যাবে যেভাবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বহুল কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (১২ জুলাই)।


রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এ ফলাফলের নানান দিক তুলে ধরবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


ফল জানা যাবে যেভাবে
মন্ত্রীর ঘোষণার পরপরই শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ওয়েবসাইটে ফল উন্মুক্ত করে দেওয়া হবে। দুইভাবে প্রাথমিক বৃত্তির এ ফল জানা যাবে। প্রথমত- নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।


দ্বিতীয়ত- ফল প্রকাশের পর যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।


আইনি জটিলতার কারণে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা চার মাস পিছিয়ে যায়। গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়।


২০২৫ সালের এ বৃত্তি মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।


বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।


অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর সরকারের এই আর্থিক সহায়তা ও উপবৃত্তি সুবিধা ভোগ করবে।


জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা সত্য। আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে যেন ফলটা প্রকাশ করা সম্ভব হয়। আগে কিছু জেলার ফল বেরিয়ে গেছে। এ নিয়ে আর কিছু করার নেই। তবে আজকে যে ফল প্রকাশ করা হবে এটাই চূড়ান্ত। আশা করি, সবাই আজ প্রকাশিত ফলাফল অনুসরণ করবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com