
শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্নপত্র ফাঁসকারী চক্র ও অপপ্রচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কাওকে ছাড় দেওয়া হবে না। নিজ নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তাহলে প্রমোশন সহ আপনার সব প্রাপ্য সঠিক সময়ে পাবেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২৬ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর এবং রংপুর বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়-সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা কিন্তু টু-থার্ড মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না।
শিক্ষামন্ত্রী দিনাজপুর সার্কিট হাউস মাঠে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভার শুরুতেই শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর অধীন বিভিন্ন কলেজের ফলাফল ও রংপুর বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কথা শোনেন।
এসময় একজন অধ্যক্ষ অভিযোগ করে বলেন, বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কাজে সঠিক ভাবে সহায়তা করেন না। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ড কি করে, তারা মনে করে পরীক্ষা নেব, খাতা দেখবে, রেজাল্ট দেবে আর ৫টা করে বোনাস নেবে। আবার প্রমোশনের জন্য কাজ বন্ধ করে আন্দোলনও করবে। এতে তাঁদের দ্বায়িত্ব শেষ। এগুলো আওয়ামী লীগের সময় যারা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন তারা এসব বলেছেন এবং আন্দোলন ও করেছেন। ওই দিন শেষ এখন আর বোর্ডের চেয়ারম্যান কেন কাউকেই এই সুযোগ দেওয়া হবে না।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]