রামপুরায় লেকে ভাসছিল বৃদ্ধের মরদেহ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২০:৪৬
রামপুরায় লেকে ভাসছিল বৃদ্ধের মরদেহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর রামপুরায় পানিতে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলম মুন্সি (৭৪)।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজ সংলগ্ন সুইচগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তি ভবঘুরে। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন তিনি। বার্ধক্যজনিতকারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানির স্রোতে ভেসে মরদেহটি সুইচগেটের কাছে এসে আটকে ছিল।


এসআই আরও জানান, দুই বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন তিনি। তখন তার পরিবার সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে আসছিলেন। তবে কোথাও তার সন্ধান পাননি। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় পাওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেয়া হলে পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করে এসব তথ্য জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com