সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৩:৫৩
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেফতার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।


সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের গ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।


অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, তাকে আটক করার জন্য বেশ কয়েক দিন যাবৎ চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেফতার করা হয়েছে।


তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com