নওফেলের মা হাসিনাকে গ্রেফতারে অভিযান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩
নওফেলের মা হাসিনাকে গ্রেফতারে অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা নগর মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ


রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়।


এর আগে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার সন্ধ্যায় খুলশী থানাধীন ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com