সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে ভাঙচুর-আগুন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২০:২০
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে ভাঙচুর-আগুন
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মাদারীপুর শহরে সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা, ভাঙচুর ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রবিবার (২৯ ন‌ভেম্বর) দুপু‌রে মাদারীপুর পৌর শহ‌রের ক‌লেজ রোড এলাকায় এ ঘটনা ঘ‌টে। হামলাকারীরা হোটেলের জানালার কাচ ভাঙচুর করে এবং পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। অন‌্যদি‌কে শাজাহান খা‌নের ছোট ছে‌লে শামস খা‌নের ব‌্যবসায়ী প্রতিষ্ঠা‌নের তৃতীয় তলায় আগুন ধ‌রি‌য়ে দেয়া হয়।


এদিকে, খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ব‌্যাপা‌রে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা ভাঙচুর ক‌রে‌ছে, সেটা জানা যায়‌নি।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মাদারীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, একটি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিবচরের এক আওয়ামী লীগ কর্মী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com