জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২১:০৬
জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।


​জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইসলামপুর পৌর শহরের পলবান্ধা মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জিয়াউল হক (৩০): গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে।বকুল (৩০): চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।​ সোহেল মোল্লা (২০): চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রসুল মোল্লার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. জুবাইদা সুলতানা তমা জিয়াউল ও বকুলকে মৃত ঘোষণা করেন।


অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে সোহেলও মারা গেছেন।


এদিকে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/রফিকুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com