পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২২:২৬
পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের ডাকা ২ দিনের লকডাউন ঘিরে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে রুট পারমিট থাকায় আরিচা হয়ে ঢাকাগামী কিছু পরিবহন চলাচল করছে।


ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।


সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো সমস্যা নেই।


তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার অভ্যন্তরে কোনো প্রভাব পড়েনি। তবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com