কুষ্টিয়া জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৮
কুষ্টিয়া জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরেরমজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।


জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায়আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনবলেন, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফদারে অভিযান অব্যাহত রয়েছে।


অপরদিকে, একই রাতে জেলার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও হামলা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


উল্লেখ্য, এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানেককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও সর্বশেষ জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/শরীফু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com