
টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স'মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসাইল স'মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশপ্রহরী তাকে খবর দিলে তিনিসহ অন্যান্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, রাত সাড়ে তিনটার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]