কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:১৫
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারের কলাতলী পর্যটন জোনে কক্স অ্যাম্বাসেডর নামে হোটেলের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলীর হোটেলটিতেআগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের খবর ছড়িয়ে পড়তেই হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশেপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় অবস্থান নেন।


কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সাম্প্রতিক সময়ে কক্সবাজার পর্যটন জোনের বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে হোটেল সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com