বিজয়নগরে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০:১০
বিজয়নগরে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় মিষ্টি'র দোকান ও নিত্যপণ্যের বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালিত হয়।


​অভিযানে দেখা যায়, চম্পকনগর বাজারে জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। অভিযানে কারখানার মালিক বিষয়টি সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন।


এছাড়া নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।


​এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রায় ৫০ কেজি খাওয়ার অযোগ্য মিষ্টি এবং জিলাপি ধ্বংস করা হয়। মূল্য তালিকা না থাকায় ২টি মুদীর দোকানে ১০০০ করে জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।


অভিযান পরিচালনা করে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


​অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সহযোগীতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।


সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।


বিবার্তা/​নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com