
যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে আরো এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লাউজানীতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এদিকে স্থানীয়দের ধারণা, ওই নারী অন্য কোনো স্থান থেকে এসে ঘটনাস্থলে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে বুধবার (৪ নভেম্বর) ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ট্রাক দ্বিখণ্ডিত হয়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]