
গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে শুরু হয়েছে মাসব্যাপী কুটিরশিল্প ও বাণিজ্য মেলা। গত ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজক মনির হোসেন।
মেলা শুরুর পর থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নারী, পুরুষ ও শিশুদের ভিড় বাড়ছে।
মেলায় বিভিন্ন ধরনের কুটিরশিল্প ও হস্তশিল্পের সামগ্রী, বাহারি পোশাক, গৃহস্থালির পণ্য, শিশুদের খেলনা, প্রসাধনীসহ নানা পণ্যের স্টল বসেছে। ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। দর্শনার্থীরাও ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন।
আয়োজক মনির হোসেন জানান, স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার এবং ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ অর্থনীতির বিকাশে ক্ষুদ্র ও কুটিরশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মেলার আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে সহায়ক হতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে মাসব্যাপী এ মেলা ভূঞাপুরের মানুষের জন্য বিনোদন ও কেনাকাটার একটি আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]