
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতীদের পাশাপাশি স্থানীয় সরকার ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতাভুক্ত বারইখালী, নিশাণবাড়িয়া, জিউধরা ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নিবন্ধিত যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ছয়জন যুব উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]