পাবনায় ট্রাফিক সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৪৯
পাবনায় ট্রাফিক সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনায় ট্রাফিক সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এতে জেলা পুলিশ, পরিবহন মালিক সমিতি এবং পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন।


উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালিতে উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন, টিআই প্রশাসন মো. সাদাকাতুল বারী এবং অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ছাড়া উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।


ট্রাফিক সপ্তাহের মাধ্যমে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com