রাজশাহীকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান গণপূর্ত মন্ত্রীর
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৩
রাজশাহীকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান গণপূর্ত মন্ত্রীর
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী মহানগরীকে আধুনিক, পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।


সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ, রাজশাহীর কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।


সভায় রাজশাহী মহানগরী ও জেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় বক্তারা রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com