'দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কুড়িগ্রাম জেলা বিএনপির' ​
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১
'দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কুড়িগ্রাম জেলা বিএনপির' ​
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

​আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি।


শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ উপলক্ষে জেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও আনন্দমুখর পরিবেশে পালন করে আসছে।


শারদীয় দুর্গোৎসবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে এবং মণ্ডপগুলোতে পাহারা ও সুরক্ষায় ভূমিকা রাখবে।


জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব ​সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক​ অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ​উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ​আবু বকর সিদ্দিক,বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ​আব্দুল আজিজ প্রমুখ।


​সভায় বক্তারা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও সার্বিক সহায়তা প্রদান করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে দলের স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।


​আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com