গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২০:৫৩
গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ও নির্বাহী সদস্য এবং দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।


সভায় বক্তারা বলেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও সাজানো’ বলে তারা মনে করেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি ও সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।


এ ছাড়া সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান বক্তারা। তারা এ বক্তব্য প্রত্যাহার করে আগামী ৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।


সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল এমরানসহ অন্যরা।


এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী, শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।


বিবার্তা/হুমায়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com