ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫২
ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাইপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩।


শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার দীঘলটারী গ্রামে অ'ভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার নুরনবী উপজেলার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের নবিয়র হোসেনের ছেলে। তিনি মামলার প্রধান আসামি এবং ভুক্তভোগী নারীর জ্যাঠাতো দেবর বলে জানিয়েছে র‍্যাব।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় তিন বছর ধরে দুবাইয়ে অবস্থান করছেন। পাশাপাশি বাড়ি হওয়ায় নুরনবী ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন।


অভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে নুরনবী কৌশলে তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। পরে ওই নারী ঘরে ফেরার পর রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী আদিতমারী থানায় মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।


এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরনবীকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com