ডেঙ্গু ঠেকাতে শেরপুরে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২১:০৭
ডেঙ্গু ঠেকাতে শেরপুরে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শেরপুর পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ড্রেন, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এ বিষয়ে পৌরবাসীকে সচেতন করা হবে।


শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। শেরপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।


অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও স্কাউটের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।


স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।


জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশের ড্রেন, জলাশয় ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাস এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com