বিস্ফোরক মামলায় ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৩:৫৬
বিস্ফোরক মামলায় ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযানে মো. আহসানুল হক সামি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আহসানুল হক সামি (২৫) পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।


পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় রহমতগঞ্জ এলাকা থেকে সামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।


ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ‘নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com