
শেরপুরে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’-এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শহরের নতুন বাজার এলাকার মোবারক আর্ট স্কুলের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বয়স ও শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের কেউ প্রকৃতি, কেউ গ্রামবাংলার দৃশ্যসহ নানা বিষয় রঙ-তুলিতে ফুটিয়ে তোলে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, ‘কচি কণ্ঠের আসর’ শেরপুর জেলা শাখার সভাপতি মো. আল-আমিন রাজু, সদস্যসচিব আবু তালেব এবং মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক হোসেন।
আয়োজকেরা বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]