
দিনাজপুরের ফুলবাড়ীতে মালিকবিহীন ৮৩ হাজার৭০০ টাকার বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জোয়ানরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরে মালিকবিহীন ৫৫৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে বিজিবি। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৮৩,৭০০ (তিরাশি হাজার সাতশত) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]