
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুলবাড়ী-২৯ বিজিবি মিডিয়া সেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ মনিপুর বিওপির বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে মালিকবিহীন ১৫৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৬ বোতল বিদেশি মদ আটক করেছে।
আটককৃত চোরাচালান মাদকদ্রব্য পণ্যের সিজার মূল্য ১,৪৯,৫২০ (এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশত বিশ টাকা ) টাকা।
বিজিবি আরও জানায়, ভবিষ্যতে বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে করবে বলে জানায় বিজিবি কতৃপক্ষ।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]