দৌলতপুরে মাঠ থেকে অজ্ঞাত যুুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫
দৌলতপুরে মাঠ থেকে অজ্ঞাত যুুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে অজ্ঞাত যুুবকের মরদেহ উদ্ধার হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠ থেকে হাত বাধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে মাঠে ক্ষেতে কৃষিকাজ করতে গিয়ে স্থানীয়রা কামালপুর-ভেড়ামারা কাচাসড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা হাত বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুরিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্গন্ধযুক্ত নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।


মরদেহ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, কামালপুর মাঠ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com