কুষ্টিয়ায় ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
কুষ্টিয়ায় ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা বিয়ের প্রলোভনে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা অর্থদণ্ডাদেশদিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) এর বিচারক এএইচ এমশফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় কুমার ঘোষের ছেলে।


মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রাজিব ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে স্কুলছাত্রী কিশোরীর বাবা মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর কিশোরীকে বিয়ে করবে বলে দিনমজুর মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে রাজিব। পরে বিয়ের করতে অস্বীকৃতি জানালে বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদি হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে রাজিব
কুমার ঘোষের বিরুদ্ধে মামলা করেন।


মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার এসআই মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে যুবক রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশীট বা অভিযোগপত্র দাখিল করেন ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মজিদ জানান, মিরপুর থানায় দায়ের করা স্কুল ছাত্রী ধর্ষণ অভিযোগে আসামী রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকেযাবজ্জীবন কারাদন্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা খাটার আদেশ দিয়েছন আদালত।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com