দৌলতপুর সীমান্তে ৩০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০
দৌলতপুর সীমান্তে ৩০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ সীমান্তের শীর্ষ মাদকব্যবসায়ী স্বপন (৪৫) আটক হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


আটক স্বপন ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে।


পুলিশের দাবি, আটক স্বপন সীমান্ত এলাকার চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকের একাধিক মাদক মামলাও রয়েছে।


ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষঅভিযানের অংশ হিসেবে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বপনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্বপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুর রহমান (নিঃ) জানান, আটক স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ডিবি পুলিশের অভিযানে ধর্মদহ এলাকার স্বপনকে ৩০০ পিসইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com