শার্শায় ইউনিয়ন কৃষক লীগ নেতা আটক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১
শার্শায় ইউনিয়ন কৃষক লীগ নেতা আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের শার্শায় উলাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে পুলিশ আটক করেছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উলাশী গ্রামের নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।


তিনি উপজেলার উলাশী কামারপাড়া গ্রামের মৃত মান্দার বক্সের ছেলে।


পুলিশ জানায়, শার্শা থানার গত ১৯ সেপ্টেম্বরের এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।


শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক মমিনুর রহমানকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com