গাজীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১
গাজীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেন্স গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে লোকমান হোসেন (৫০) এবং নেত্রকোণার বাসিন্দা মাছ ব্যবসায়ী দিরু মিয়া।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া গাড়ির ভেতরে আটকা পড়েন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেন ও দিরু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর দিরু মিয়াও মারা যান।


রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালকের পাশের সিটে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় পথচারী লোকমান হোসেনকেও হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনেরই মৃত্যু হয়।


সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com