ডিমলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০
ডিমলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডিমলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে শ্রী আপন (২২) নামে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


গ্রেফতার আপন ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক।


এসআরবি জানায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে স্কুলে যাতায়াতের সময় আপনের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই সময় আপন নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখেন। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের মাইক্রোবাসে তুলে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে একই প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়।


চলতি বছরের ৩ মার্চ চিকিৎসকের পরীক্ষায় ওই শিক্ষার্থী গর্ভবতী বলে জানা যায়। বিষয়টি জানার পর ভুক্তভোগীর পরিবার আপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় গত ১৪ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি ডিমলা থানার মামলা নম্বর-১৭।


মামলার পর আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।রিবার( ২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার সময় সিপিসি-২, এসআরবি-১৩ (নীলফামারী) ও এসআরবি-৩, সিপিসি-১ (শাহজাহানপুর, ঢাকা) এর যৌথ দল ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সর্দারহাট গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আপনকে গ্রেফতার করে।


এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মহিনুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com