
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন এবং জেলা তথ্য অফিসার কবির উদ্দীন।
আলোচনা সভায় তথ্য অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারা, তথ্য প্রাপ্তির সময়সীমা, প্রতিকার পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের করণীয় কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ডিজিটাল যোগাযোগের বিস্তারের সঙ্গে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। তাই নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রচার এবং অপতথ্যের বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।
এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]