
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল ব্যবসায়ীর নিজ বাড়ির গুদাম থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী নুরুল ইসলাম (৭০) কে আটক করেছে পুলিশ।
আটক ব্যবসায়ী নুরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, আজ সোমবার সকাল থেকে সন্ধ্যায় উপজেলার এক নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদে সরকারের খাদ্যবান্ধব চাল বিতরণ কার্যক্রম চলে। এসময় পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল সংগ্রহ করে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ ব্যবসায়সী নুরুল ইসলামের বাড়ির গুদামে অভিযান চালিয়ে এসব চালের বস্তা উদ্ধার করে।
অভিযানে নুরুল ইসলামসহ জব্দ করা চালগুলো থানায় নিয়ে যাওয়া হয় এবং নুরুল ইসলামকে আটক দেখানো হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল আসামির বাড়ির গুদাম থেকে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করা হয়েছে। জব্দকৃত চাল ও আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]